ঘাটাইলে অবৈধ সিসা তৈরির কারখানা উচ্ছেদ

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘীর আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সিসা উৎপাদনকারী ০২ (দুটি) কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

2023-03-06T19:32:25+00:00
2023-03-06T19:32:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে অবৈধ সিসা তৈরির কারখানা উচ্ছেদ
৩১৫ পিস সিসা বার জব্দ
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৭:৩২ পিএম   (ভিজিট : ২১০)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘীর আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সিসা উৎপাদনকারী ০২ (দুটি) কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসন, টাঙ্গাইল ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জানা যায়, উপজেলার সাগরদিঘীর আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সিসা উৎপাদনকারী ০২ (দুটি) কারখানা ভেকু দিয়ে সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ৩১৫ পিস সিসা বার জব্দ করা হয়েছে। অভিযানের সময় কারখানার মালিক/স্বত্বাধিকারী কেউ উপস্থিত না থাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কোনো প্রকার জেল/জরিমানা করা সম্ভব হয়নি।

উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ, টাঙ্গাইল ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাবু/জেএম





  বিষয়:   সিসা  তৈরির  কারখানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy