নারী দিবস-২০২৩ নিয়ে গুগলের ডুডল

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

নারী দিবস-২০২৩ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগলের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সের ওপরেই বিশেষ

2023-03-08T19:45:09+00:00
2023-03-08T19:45:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারী দিবস-২০২৩ নিয়ে গুগলের ডুডল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৭৯)
X


নারী দিবস-২০২৩ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগলের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সের ওপরেই বিশেষ এ ডুডলটি দেখা যাচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও ইন্টারনেট ব্যবহারকারীরা এ ডুডলটি দেখতে পাচ্ছেন।

এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল : ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’

গুগল সারা বছরজুড়েই বিভিন্ন বিশেষ দিনগুলোতে ডুডল প্রকাশ করে আসছে। ডিজিটাল অ্যানিমেশন ছবি বা ভিডিওর মাধ্যমে ডুডলগুলো প্রকাশ করা হয়ে থাকে। কখনো কোনো ব্যক্তিকে ঘিরে, কখনো কোনো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়। আবার কখনো নারী দিবসের মতো বিশেষ দিনকে ঘিরে এসব ডুডল প্রকাশ করে গুগল।

এবারের নারী দিবস উপলক্ষে প্রকাশিত ডুডলটি একটি অ্যানিমেটেড ছবি। এটি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যানিমেটর অ্যালিসা উইনানস। ডুডলটির মাধ্যমে পরিবারে, সমাজে এবং পেশাগত দায়িত্ব পালনকালে নারীর বিভিন্ন অবস্থানকে ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলে দেখা যায়, কোনো নারী ভাষণ দিচ্ছেন, কোনো নারী সন্তানের পরিচর্যা করছেন। আবার কোনো নারী আন্দোলনে রাজপথে অংশ নিচ্ছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   গুগল  নারী দিবস 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy