কারিগরিতে ফেল থেকে পাস করলেন ৩৫৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সদ্য প্রকাশিত কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফল চ্যালেঞ্জ করেন ৩ হাজার ৮৮৬জন শিক্ষার্থী। এরমধ্যে ৩৯৭ জনের ফল

2023-03-12T20:13:35+00:00
2023-03-12T20:13:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাপ্ত ফল চ্যালেঞ্জ
কারিগরিতে ফেল থেকে পাস করলেন ৩৫৮ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৬২)
X

সদ্য প্রকাশিত কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফল চ্যালেঞ্জ করেন ৩ হাজার ৮৮৬জন শিক্ষার্থী। এরমধ্যে ৩৯৭ জনের ফল পরিবর্তন হয়েছে। প্রকাশিত ফলে ফেল ছিল, তারপর খাতা চ্যালেঞ্জ করে নতুন করে পাস করেছেন ৩৫৮ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৯ জন।

রোববার (১২ মার্চ) কারিগরি শিক্ষাবোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তবে ৩ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী কতটি স্ক্রিপ্ট বা বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন তা জানায়নি বোর্ড।

এর আগে শুক্রবার (১০ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১০টি শিক্ষাবোর্ডের মধ্যে ৯টি বোর্ডের প্রকাশ করা হয়। সেখানে প্রায় তিন হাজার পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩১৫ জন শিক্ষার্থী। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন একজন এবং ফেল থেকে নতুন করে পাস করেছেন ৩৯৯ জন শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন গ্রেডে আরও ২ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   কারিগরিতে  ফেল  থেকে  পাস 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy