নিয়মিত শসার জুস পানের উপকারিতা

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

শসার স্বাস্থ্য উপকারিতা অনেক। এটি এমন একটি সবজি, যা কাঁচা সালাদ হিসেবে বা এর তরকারি রান্না করেও খাওয়া

2023-03-13T19:30:02+00:00
2023-03-13T19:30:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিয়মিত শসার জুস পানের উপকারিতা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩১৫)
X


শসার স্বাস্থ্য উপকারিতা অনেক। এটি এমন একটি সবজি, যা কাঁচা সালাদ হিসেবে বা এর তরকারি রান্না করেও খাওয়া যায়। গরমে ডিহাইড্রেশন রোধে দারুণ উপকারী এই সবজি।

পেট ঠান্ডা করার পাশাপাশি শরীরের তাপ কমাতেও সাহায্য করে শসা। জানলে অবাক হবেন, এই সবজি লিভারের জন্য অনেক উপকারী।

প্রতিদিন এক গ্লাস শসার রস পান করলে লিভার পরিষ্কার হয় এমনকি শরীরের বর্জ্য পদার্থও বেরিয়ে যায়। শসায় থাকা উপাদানসমূহ লিভারের কোষের কাজকে ত্বরান্বিত করে।

কীভাবে শসার জুস তৈরি করবেন?

এজন্য ব্লেন্ডারে শসা ব্লেন্ড করে নিন। এরপর এতে পুদিনা পাতা, লবণ ও সেলারি দিন। এরপর রস বের করে গ্লাসে ভরে নিন। এই জুস সকালে খালি পেটে পান করলেই বেশি উপকার মিলবে।

জেনে নিন নিয়মিত শসার জুস পানের উপকারিতা

লিভার ডিটক্সে সহায়ক

লিভার ডিটক্সে শসার রস পান করা নানাভাবে উপকারী। এই জুস লিভারে জমে থাকা চর্বি কমাতে সহায়ক ও এর কার্যকারিতা ত্বরান্বিত করে। এই জুস পান করলে লিভারের কাজ দ্রুত হয় ও কোষগুলো সুস্থ থাকে।

ওজন কমায়

ওজন কমানোর জন্যও শসার রস পান করতে পারেন। এটি শরীরের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়া পাকস্থলীর বিপাকীয় হার বাড়ানোর পাশাপাশি পাচনতন্ত্রের গতি বাড়ায়। পাচক এনজাইমের সংখ্যা বাড়ায়, ফলে ওজন কমে দ্রুত।

কোষ্ঠকাঠিন্য সারায়

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য শসার রস পান করা উপকারী। এটি প্রথমে মলত্যাগকে ত্বরান্বিত করে ও পরে হজমের গতিকে ত্বরান্বিত করে। পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য সারায় শসায় থাকা পুষ্টিগুণ।

বাবু/ এনবি




  বিষয়:   শসা  উপকারী 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy