শ্রীমঙ্গলে বিটিইএসএ'র মতবিনিময় সভা অনু্ষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

বাংলাদেশীয় চা সংসদের সাথে দ্বি-পাক্ষিক (২০২২-২০২৩) চুক্তিনামার ওপর বিটিইএসএ'র ইউনিট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার

2023-03-16T16:17:40+00:00
2023-03-16T16:17:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বিটিইএসএ'র মতবিনিময় সভা অনু্ষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ২১৯)
X


বাংলাদেশীয় চা সংসদের সাথে দ্বি-পাক্ষিক (২০২২-২০২৩) চুক্তিনামার ওপর বিটিইএসএ'র  ইউনিট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের (বিটিইএসএ) শ্রীমঙ্গলে অবস্হিত কেন্দ্রিয় কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সভাপতি মো.জাকারিয়া আহমদ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি কংকন জ্যোতি ভট্টাচার্য, শেখ কাওছার মিয়া, সাধারণ সম্পাদক মো.আমিনুর রহমান, সহ-সম্পাদক মো.আলমগীর চৌধুরী, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস, প্রচার সম্পাদক মো.ইব্রাহিম মিয়া, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।

এছাড়াও সভায় সংগঠনের দেশের চা-বাগান সমুহের ইউনিট প্রতিনিধিবৃন্দ, সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/ এনবি




  বিষয়:   মতবিনিময় সভা  অনু্ষ্ঠিত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy