সাবেক বেনাপোল পৌর মেয়র লিটনের সংবাদ সম্মেলন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র

2023-03-16T17:54:52+00:00
2023-03-16T17:54:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাবেক বেনাপোল পৌর মেয়র লিটনের সংবাদ সম্মেলন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৮২)
X


রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বেনাপোলে মেয়র লিটনের দলীয় রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এর আগে বৃহস্পতিবার সকালে সাবেক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের বিরুদ্ধে পৌরসভার কোটি কোটি টাকার দূর্ণীতির অভিযোগ এনে রাজপথে দূর্ণীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ করে বেনাপোল সচেতন নাগরিক কমিটির নামে একটি রাজনৈতিক পক্ষ। 

সংবাদ সম্মেলনে মেয়র লিটন তার লিখিত বক্তব্যে বলেন, সচেতন নাগরিক কমিটিসহ এক ধরনের কুচক্রী মহল আমার বিরুদ্ধে পৌরসভার কোটি কোটি টাকার দূর্ণীতি ও যে নানাবিধ অভিযোগ তুলেছেন সেটি খুবই দু:খজনক। আমার ক্যারিয়ার ও পৌরসভার সুনামকে খুন্ন করার জন্য যে অপচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কোন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আনিত অভিযোগ সঠিক তদন্ত করে বিষয়টি সুরাহা হোক বলে জানান মেয়র লিটন। 

সংবাদ সম্মেলনে এসময় বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান তনি,যশোর জেলা আসাপো এর জেলা সদস্য জাকির হোসেম, নূর ইসলাম ফুটবল একাডেমির ব্যবস্থাপক হুমায়ন কবীর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার ও স্থানীয় সাংবাদিক আজিবরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

বাবু/ এনবি





  বিষয়:   প্রতিবাদ  সংবাদ সম্মেলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy