আমতলীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের আয়োজনে ১০৩ পাউন্ড ওজনের কেক কেটে বৃহস্পতিবার সকাল ৯টায় পৌরসভা চত্বরে

2023-03-17T19:14:59+00:00
2023-03-17T19:14:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আমতলীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের আয়োজনে ১০৩ পাউন্ড ওজনের কেক কেটে বৃহস্পতিবার সকাল ৯টায় পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু প্রমুখ। 

বাবু/জেএম




  বিষয়:   আমতলী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy