আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড.

2023-03-18T13:13:31+00:00
2023-03-18T13:44:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:১৩ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৩ ১:৪৪ পিএম  (ভিজিট : ১৩৬)
X


বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

গত ১১ থেকে ১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৬ তম অ্যাসেম্বলি এবং আইপিইউ’র সংশ্লিষ্ট সভা উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সফরকালে তিনি ‘প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স’ শীর্ষক জেনারেল বিতর্কে অংশগ্রহণ করেন।

আইপিইউ সম্মেলন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিলটন ডিক এবং ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেন। সূত্র: বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   আইপিইউ  শিরীন শারমিন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy