শার্শায় পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা থানাধীন গোড়পাড়া থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ।শুক্রবার (১৭ মার্চ) রাতে শার্শা থানাধীন রামচন্দ্রপুর

2023-03-18T16:44:57+00:00
2023-03-18T16:44:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩৩৭)
X


যশোরের শার্শা থানাধীন গোড়পাড়া থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) রাতে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে এই মাদকের চালানটি আটক করা হয়। এ সময় কোন চোরাচালানিকে আটক করতে পারিনি পুলিশ।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই খান শাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার সময় রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪ টি পুটলায় রক্ষিত ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সময় চিহ্নিত মাদক বিক্রেতা আলামিন পলাইয়া যায়। এ সংক্রান্তে মাদক আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত গাঁজা শার্শা থানায় জমা করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম উদ্ধারকৃত মাদকের বিষয়টি নিশ্চিত করেন।

-বাবু/এ.এস





  বিষয়:   উদ্ধার  শার্শা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy