নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১

জান্নাতুল বিশ্বাস.নড়াইল

সারাবাংলা

নড়াইলেরে কালিয়া উপজেলার নড়াগাতির মহাজন বাজার থেকে ২১০ পিস ইয়াবাসহ আল-মামুন সরদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ।

2023-03-19T14:07:21+00:00
2023-03-19T14:15:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১
জান্নাতুল বিশ্বাস.নড়াইল
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ২:০৭ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৩ ২:১৫ পিএম  (ভিজিট : ২৫১)
X

নড়াইলেরে কালিয়া উপজেলার নড়াগাতির মহাজন বাজার থেকে ২১০ পিস ইয়াবাসহ আল-মামুন সরদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ। 

শনিবার (১৮ মার্চ) রাতে নড়াগাতি থানার মহাজন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মামুন (২৮) লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত আবু সাঈদ সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওসি ডিবির তত্তাবধানে ডিবি পুলিশের একটি টিম মহাজন বাজার থেকে আল মামুনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও খুলনা জেলার কয়রা থানায় সে মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাবু/এনএইচ




  বিষয়:   নড়াইল  কালিয়া  ইয়াবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy