টুকরো করে তরমুজ বেচবে ‘স্বপ্ন’

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সামনে রমজান মাস। আর এখন তরমুজের মৌসুম। তাই, দেশের অন্যতম চেইনশপ ‘স্বপ্ন’ ক্রেতাদের সুবিধার্থে কেটে টুকরো করে কোয়ার্টার,

2023-03-21T23:42:08+00:00
2023-03-21T23:42:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুকরো করে তরমুজ বেচবে ‘স্বপ্ন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:৪২ পিএম   (ভিজিট : ১৯০)
X

সামনে রমজান মাস। আর এখন তরমুজের মৌসুম। তাই, দেশের অন্যতম চেইনশপ ‘স্বপ্ন’ ক্রেতাদের সুবিধার্থে কেটে টুকরো করে কোয়ার্টার, হাফ সাইজে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, সবার সুবিধার্থে আমরা ব্যাচেলর, কাপল বা ছোট পরিবার এবং বড় পরিবারের কথা চিন্তা করে তিন সাইজে তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু, আমরা ডিজিটাল মেশিনে গ্রাম হিসেবে পণ্য বিক্রি করে থাকি, তাই যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী গ্রাম হিসেবে তরমুজ ক্রেতারা কিনতে পারবেন। এর ফলে, ৫০-৬০ টাকাতেও চাইলে কেউ কোয়ার্টার সাইজের তরমুজ এখন স্বপ্ন থেকে কিনতে পারবেন। এখন থেকে স্বপ্নর সকল আউটলেটে গ্রাহকরা এ সেবা পাবেন।

প্রসঙ্গত, এর আগে ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম ওজনের গরুর মাংস গ্রাম হিসেবে বিক্রি শুরু করে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।

বাবু/মম





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy