সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ১৯৭৩ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘ ৫০ বছরে বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে সারাদেশে সমবায়ের ভিত্তিতে, অর্থনৈতিক মুক্তি অর্জনে পল্লী উন্নয়নই মূখ্য উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।

2023-03-22T15:16:21+00:00
2023-03-22T15:19:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:১৬ পিএম  আপডেট: ২২.০৩.২০২৩ ৩:১৯ পিএম  (ভিজিট : ২৪০)
X

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ১৯৭৩ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘ ৫০ বছরে বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে সারাদেশে সমবায়ের ভিত্তিতে, অর্থনৈতিক মুক্তি অর্জনে পল্লী উন্নয়নই মূখ্য উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (২১মার্চ) গলাচিপা উপজেলা ইউ সি সি এ লি: এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইউ সি সি এ এর চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন। 

প্রধান বক্তা ছিলেন, পটুয়াখালী পল্লীউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসানুল হক মোল্লা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক  মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। 

বার্ষিক সাধারণ সভায় ১২ টি ইউনিয়নের পরিচালক, সুধী গণ-মাধ্যমকর্মীসহ পল্লী উন্নয়ন অধিদপ্তরের কর্মীরা অংশ নেয়। বার্ষিক সাধারণ সভায় আগামী অর্থবছরের বাজেট, আয়-ব্যয়সহ নানা কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। 

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী।

বাবু/এনএইচ




  বিষয়:   বিআরডিবি  ভাগ্য  পল্লী উন্নয়ন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy