রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

2023-03-24T12:46:59+00:00
2023-03-24T12:46:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ১২ হাজার ৭৬৯ পিস ইয়াবা, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৮৪৩ বোতল ফেন্সিডিল ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দায়ের হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   অভিযান  গ্রেফতার 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy