নর্ডিক দেশগুলোর নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্ক রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একটি একীভূত নর্ডিক বিমান প্রতিরক্ষা তৈরির উদ্দেশ্যে একটি চিঠিতে

2023-03-25T19:43:50+00:00
2023-03-25T19:43:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ার হুমকি মোকাবিলা
নর্ডিক দেশগুলোর নতুন পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২০৪)
X

সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্ক  রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একটি একীভূত নর্ডিক বিমান প্রতিরক্ষা তৈরির উদ্দেশ্যে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। চারটি দেশের সশস্ত্র বাহিনীর শুক্রবারের বিবৃতি এক বিবৃতিতে এ তথ্য  জানায়। খবর আল-জাজিরা।   

বিবৃতি অনুসারে, তাদের উদ্দেশ্য যৌথভাবে এটি পরিচালনা করা। ন্যাটোর অধীনে পরিচালিত পদ্ধতির ভিত্তিতে এই চুক্তি বাস্তবায়িত করা হবে।  ডেনিশ বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম রয়টার্সকে বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিমান বাহিনীকে একত্রিত করার পদক্ষেপ শুরু হয়েছিল।

ড্যাম বলেন, "আমাদের সম্মিলিত নৌবহরকে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে তুলনা করা যেতে পারে,"  নরওয়ের কাছে ৫৭টি  এফ-১৬ ফাইটার জেট এবং ৩৭ টি  এফ-৩৫ ফাইটার জেট রয়েছে । এছাড়া আরও  ১৫টি অর্ডার দেওয়া হয়েছে। ফিনল্যান্ডের ৬২টি এফ/এ-১৮ হর্নেট জেট এবং ৬৪টি এফ-৩৫ রয়েছে, যখন ডেনমার্কের ৫৮টি এফ-১৬ এবং ২৭টি এফ-৩৫ অর্ডার রয়েছে। সুইডেনের ৯০টিরও বেশি গ্রিপেন জেট রয়েছে।

তবে, ওই বিমানগুলোর মধ্যে কতটি বিমান চালু ছিল তা স্পষ্ট নয়।

বাবু/জেএম




  বিষয়:   নতুন  পরিকল্পনা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy