অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। দেশটিতে বেড়ে গেছে মূদ্রাস্ফীতি। জনগণের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। খাদ্য সংকটে দিশেহারা হয়ে জনগণ বিনামূল্যে বিতরণের আটার ট্রাক লুট করার মতো ঘটনাও ঘটেছে দেশটিতে।
দিশেহারা হয়ে পড়েছেন দেশটির জনগণ। দেশটিতে মালপত্র আমদানি করাও বন্ধ রয়েছে। জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া। কোথাও কোথাও অর্থ দিয়েও মিলছে না ডাল, আটা, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন মুখ খুলছে না বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম ‘ডন নিউজ’। এ বিষয়ে মন্তব্যের জন্য চেষ্টা করেও জেলা প্রশাসককে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অন্যদিকে, ডেরা ইসমাইল খানে দুটি বিতরণ পয়েন্টে আটার ট্রাক লুটের ঘটনা ঘটে।
বিনামূল্যে বিতরণের জন্য ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা তহসিলের একটি কলেজে চার ট্রাকে আটা নেওয়া হয়। জানা গেছে, ডেরা ইসমাইল খানে বিক্ষুব্ধ জনতা চারটির মধ্যে একটি ট্রাক লুট করে। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ঘটনার জেরে সাময়িকভাবে আটা বিতরণ প্রক্রিয়া বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়। এছাড়াও কুলাচি তহসিলেও আটার ট্রাক লুটের ঘটনা ঘটেছে।
-বাবু/এ.এস