উখিয়ায় মাটি ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (২৯ মার্চ) ভোরে উখিয়া

2023-03-29T16:39:59+00:00
2023-03-29T16:39:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় মাটি ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৮৮)
X

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (২৯ মার্চ) ভোরে উখিয়া সদরের মুহুরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের আবদুল মোতালেবের ছেলে জাহেদ হোসেন, ১৭ নম্বর ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে নুর কবির এবং ১৯ নম্বর ক্যাম্পের মিন্টু হোসেনের ছেলে সৈয়দ আকবার।

বুধবার ২৯ মার্চ দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি চক্র গোপনে পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে। ভোরে পাহাড় কাটার সময় মাটি ধসে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‘ঘটনার পর থেকে পাহাড় কাটায় জড়িতরা আত্মগোপনে রয়েছেন। তাই তাৎক্ষণিক আর কেউ নিখোঁজ আছে কী না জানা যাচ্ছে না। নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।

বাবু/জেএম




  বিষয়:   রোহিঙ্গার  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy