পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে হযরত ওমর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

2023-03-31T19:44:10+00:00
2023-03-31T19:44:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৪৯)
X

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে হযরত ওমর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। শুক্রবার (৩১ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওমরের বাবা রাইদুল ইসলাম বলেন, আমার দুই ছেলের মধ্যে ওমর বড়। সে তার নানির বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের উত্তর তাজপুরে থাকত। সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। দুপুর ১২টার দিকে সমবয়সি কয়েকজনের সঙ্গে নানির বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিন্তু সবাই গোসল করে বাসায় ফিরে এলেও ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

পরে তার মামা আল-আমিন সরকার অন্যদের নিয়ে পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। অচেতন অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল এবং পরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   পানিতে  ডুবে  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy