রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে বৃদ্ধা নিহত, আহত এক শিশু

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন, এ ঘটনায় ১২ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত

2023-04-01T15:40:14+00:00
2023-04-01T15:43:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে বৃদ্ধা নিহত, আহত এক শিশু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৩:৪০ পিএম  আপডেট: ০১.০৪.২০২৩ ৩:৪৩ পিএম  (ভিজিট : ১৬৪)
X


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন, এ ঘটনায় ১২ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহত শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত বৃদ্ধা ক্যাম্প-৮ ডব্লিউ এর বাসিন্দা মোঃ ছৈয়দ আলম (৬০), সে মৃত মো হাসিমের ছেলে, গুলিবিদ্ধ হয়ে আহত শিশু ক্যাম্প-৫ এর নুরুল আমিনের ১২ বছর বয়সী মোঃ তাইফুর।

শুক্রবার রাত ২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

শনিবার (১ এপ্রিল) বিকেলে উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। গুলিবিদ্ধ হয় এক শিশু।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি ৷

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy