অতিরিক্ত পেঁপে খাওয়ার সমস্যা

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

পেঁপে খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটি ফল সেটি আমরা সবাই জানি। পেঁপেতে রয়েছে কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগবালায় সারানোর

2023-04-06T14:15:32+00:00
2023-04-06T14:15:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অতিরিক্ত পেঁপে খাওয়ার সমস্যা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২:১৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

পেঁপে খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটি ফল সেটি আমরা সবাই জানি। পেঁপেতে রয়েছে কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রোগবালায় সারানোর ক্ষমতা। স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি এই ফলটিতে পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত পরিমাণে পেঁপে খাওয়া বিপদজনক হতে পারে অনেকের জন্য।
চলুন তাহলে দেরি না করে জেনে আসি অতিরিক্ত পেঁপে খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে:

১. অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি হতে পারে। পেঁপে তে রয়েছে এলার্জেনিক পরাগ। এই এলার্জেনিক পরাগ হাঁপানি রোগীদের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

২. পেপেঁতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই অতিরিক্ত পরিমাণে এই ফলটি খেলে হজম শক্তি নষ্ট হতে পারে। পেঁপে পেটের জন্য যতটাই ভালো ঠিক ততটাই কিন্তু ক্ষতিকর। অতিরিক্ত পেঁপে খেলে বদহজম,গ্যাস এমনকি পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।

৩. বিভিন্ন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পেঁপে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।

৪. পেপেঁতে রয়েছে প্যাপেইন ও ল্যাটেক্স যা অবাঞ্ছিত গর্ভপাত ঘটাতে পারে। তাই গর্ভবতীদের কাঁচা পেঁপে খাওয়া থেকে দূরে থাকা উচিত। এটি তাদের জন্য বিপদজনক। তাই গর্ভবতীদের পেঁপে খাওয়া মোটেও উচিত হবে না।

বাবু/পিকু




  বিষয়:   পেঁপে 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy