বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন রোকেয়া আফজাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চিরনিদ্রায় শায়িত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। আজ শুক্রবার রাজধানীর আজাদ মসজিদে জানাজা শেষে বাদ

2023-04-07T22:58:46+00:00
2023-04-07T22:58:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন রোকেয়া আফজাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১০:৫৮ পিএম   (ভিজিট : ১৬১)
X

চিরনিদ্রায় শায়িত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। আজ শুক্রবার রাজধানীর আজাদ মসজিদে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে গত বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোকেয়া আফজাল স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে নারী ক্ষমতায়নে ও নারী উদ্যোক্তা সৃষ্টিতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। ষাটের দশকে তিনি একটি বাণিজ্যিক ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৬৪ সালে তিনি ব্যাংকটির পূর্ব পাকিস্তান শাখায় দেশের প্রথম নারী ব্যাংক ম্যানেজার হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশ ব্যাংকের বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দেশের অন্যতম শীর্ষ উদ্যোক্তাদের একজন রোকেয়া আফজাল রহমান আশির দশকে মুন্সীগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগ শুরু করেন, যেখানে ১৫ হাজার কৃষককে তার এই উদ্যোগের সঙ্গে যুক্ত করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

রোকেয়া আফজাল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের মাধ্যমে তিনি বিনা বন্ধকীতে নারীদের ঋণ প্রদানের ব্যবস্থা করে উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখেন।

নারীদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য ‘মিনি মার্ট’ নামের বিশেষ শপ, উইমেন টু উইমেন সাপোর্ট প্রোগ্রামসহ বিভিন্ন উদ্ভাবনী প্রচেষ্টার যাত্রা তার হাত ধরেই শুরু হয়। উইমেন এন্ট্রাপ্রেনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনার্স, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নারীদের কল্যাণে কাজ করে গেছেন রোকেয়া আফজাল।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারপারসন রোকেয়া আফজাল টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সহসভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রোকেয়া আফজাল।

বাবু/মম




  বিষয়:   রোকেয়া আফজাল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy