ফ্রান্সে তুষার ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জন নিহত, দুইজন নিখোঁজ এবং ৯ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই

2023-04-10T07:43:28+00:00
2023-04-10T07:43:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্সে তুষার ধসে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:৪৩ এএম   (ভিজিট : ১৫০)
X

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জন নিহত, দুইজন নিখোঁজ এবং ৯ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।, আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে স্থানীয় সময় রবিবার মধ্যদুপুরে এই তুষারধস হয়। নিহতরা একটি পর্বতারোহী দলের গাইড বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। কী কারণে এই ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সূত্র:দ্যা গার্ডিয়ান

বাবু/এ আর 




  বিষয়:   ফ্রান্স  তুষার ধস 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy