আলোচনায় বসলেন হামাস ও হিজবুল্লাহ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সাক্ষাৎ করেছেন। রবিবার

2023-04-10T08:17:34+00:00
2023-04-10T08:17:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলোচনায় বসলেন হামাস ও হিজবুল্লাহ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৮:১৭ এএম   (ভিজিট : ২৬৮)
X

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সাক্ষাৎ করেছেন। রবিবার হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইসরায়েল বিরোধী অক্ষের প্রতিরোধ প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। 

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে ছিলেন। ইসরায়েল অভিযোগ তুলেছে, দক্ষিণ লেবানন থেকে বৃহস্পতিবার হামাস অন্তত ৩৪টি রকেট ছোড়ে। লেবাননের দক্ষিণ অঞ্চল ইরান সমর্থিত শিয়া বিপ্লবীদের শক্তঘাঁটি।

হামাসের রকেট হামলার জবাবে শুক্রবার সকালে ইসরায়েল দক্ষিণ লেবানন এবং গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে হাসান নাসরুল্লাহ এবং ইসমাইল হানিয়া প্রতিরোধের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং সাম্প্রতিক অগ্রগতি লাভ করা ঘটনা নিয়ে পারস্পারিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। 

আল আরাবিয়ার খবর অনুসারে, হিজবুল্লাহর বিবৃতিতে প্রতিরোধ অক্ষ বলতে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এবং ইরান সমর্থিত ইসরায়েল বিরোধীদের উল্লেখ করা হয়েছে। ইসমাইল হানিয়া এবং হাসান নাসরুল্লাহ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে প্রতিরোধ ও কর্মসূচি বৃদ্ধি নিয়েও আলোচনা করেন।

বাবু/এ আর 




  বিষয়:   আলোচনা  হামাস  হিজবুল্লাহ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy