পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু প্রধানমন্ত্রীর ঈদ উপহার : কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

2023-04-20T12:22:04+00:00
2023-04-20T12:57:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু প্রধানমন্ত্রীর ঈদ উপহার : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১২:২২ পিএম  আপডেট: ২০.০৪.২০২৩ ১২:৫৭ পিএম  (ভিজিট : ১৯০)
X


পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতুতে গাড়ি চলাচল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন। অনিয়মের কারণে এর আগে চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তাই আবারো মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ৬০ কিলোমিটার গতি, ছবি তোলা থেকে বিরত, দাঁড়ানো থেকে বিরতসহ সবগুলো নিয়মকানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। নিয়মভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। নিয়মভঙ্গকারীর অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

-বাবু/এ.এস






  বিষয়:   পদ্মা সেতু  মোটরসাইকেল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy