মোংলা বন্দরে রুশ জাহাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নি‌য়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রুশ পতাকাবাহী জাহাজ ‘এম ভি ইয়ামাল ওরল্যান’। মঙ্গলবার

2023-04-25T17:50:02+00:00
2023-04-25T17:51:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোংলা বন্দরে রুশ জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৫:৫০ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৩ ৫:৫১ পিএম  (ভিজিট : ১৩২)
X

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নি‌য়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রুশ পতাকাবাহী জাহাজ ‘এম ভি ইয়ামাল ওরল্যান’। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে দুই হাজার ৫২২ মেট্রিক টন যন্ত্রপাতি নিয়ে জাহাজটি নোঙর করে।

এর আগে ২৮ মার্চ রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে যন্ত্রপাতি নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, জাহাজের পণ্য খালাস শুরু হয়েছে। তিন দিনের মধ্যে এসব পণ্য সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, দেশে নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা ও বন্দর কর্তৃপক্ষের আন্তরিকতায় এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন ব্যবসায়ীরা।

এর আগে সর্বশেষ গত ৭ মার্চ রূপপুরের জন্য রাশিয়া থেকে এক হাজার ২০০ মেট্রিক টন যন্ত্রপাতিসহ মোংলা বন্দরে পৌঁছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি অপরা‌জিতা’।

বাবু/জেএম




  বিষয়:   রুশ  জাহাজ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy