রাঙ্গামাটিতে পলাতক আসামি রুবেল গ্রেফতার

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

রাঙ্গামাটি ও চট্টগ্রামে অনেক নিরীহ মানুষের টাকা আত্মসাৎকারী ব্যবসায়ী মেসার্স রুবেল ইলেকট্রনিক্স হাউস এর মালিক মোহম্মদ আবু ওয়াহেদ

2023-04-26T19:15:55+00:00
2023-04-26T19:15:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে পলাতক আসামি রুবেল গ্রেফতার
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

রাঙ্গামাটি ও চট্টগ্রামে অনেক নিরীহ মানুষের টাকা আত্মসাৎকারী ব্যবসায়ী মেসার্স রুবেল ইলেকট্রনিক্স হাউস এর মালিক মোহম্মদ আবু ওয়াহেদ প্রকাশ রুবেল (৩২) একাধিক মামলায় ২০ মাস সাজা খেটে গত ২২ এপ্রিল-২০২৩ (শনিবার) আবারও রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের হাতে গ্রেফতার।

সূত্রে জানা যায়, রাঙ্গামাটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা নং এসি-১০৪/১৭ এবং এসি- ১১৬/১৭  দুটি পৃথক মামলায় মোহম্মদ আবু ওয়াহেদ প্রকাশ রুবেল এর এক বছরের সাজা হয়। পরোয়ানা মূলে রুবেলকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাঁকে রাঙ্গামাটি জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে চট্টগ্রামের তিন থানায় অভিযান চালিয়ে নগরীর চকবাজার থেকে গত (৭/১/২০২১) তারিখ রাঙ্গামাটি জেলা জজের আদালত কর্তৃক সাজা পরোয়ানা এসসি-৯০/১৯ মামলায় পুলিশের হাতে আটক আসামি এক বছর কারাভোগ করেন, এরপর অপর আরেকটি মামলায় (তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালত, চট্টগ্রাম) এসটি-৮০২৩/১৮ এক বছরের সাজা হয়। এ মামলায় ৮ মাস জেল খেটে মহামান্য হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন প্রাপ্ত হয়ে পলাতক হয়ে যায়।

মোহাম্মদ আবু ওয়াহেদ রুবেল (৩২) মৃত আইয়ুব আলীর পুত্র রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র বনরুপায় তাঁর পিতার রেখে যাওয়া মেসার্স রুবেল ইলেকট্রনিক্স হাউস, রুবেল মোটরস সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক।

তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার খলিফাপাড়া গ্রামে, তাঁর পিতা আইয়ুব আলীর সুনাম ব্যবহার করে দ্বীগুন লাভের লোভ দেখিয়ে রাঙামাটি, চট্টগ্রাম ও রাঙ্গুনিয়াতে বহু নিরীহ মানুষের টাকা আত্মসাৎ করে নিঃস্ব করেছে বলে অভিযোগ রয়েছে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া থানায় এ পর্যন্ত এক ডজনের অধিক মামলার খোজ পাওয়া গেছে, মোহাম্মদ আবু ওয়াহেদ রুবেল (৩২) এর বিরুদ্ধে প্রতারনার মামলা গুলো হচ্ছে : সিআর ১৭৭/১৬, এসি ১০৪/১৭ রাঙ্গামাটি, সিআর ১১২১/১৬ চট্টগ্রাম, সিআর ১০৩/১৬ চট্টগ্রাম, সিআর ৭৪/১৬ রাঙ্গামাটি, এসি ১১৬/১৭, সিআর ১৪১৪/১৬ ঢাকা, সিআর ২৪০/১৮ চট্টগ্রাম রাঙ্গুনিয়া, সিআর ২০/১৬ চট্টগ্রাম ডবলমুরিং, সিআর ১৮১/১৮ রাঙ্গাামাটি, এসি ১০৫/১৭ রাঙ্গামাটি, সিআর ১৩০/১৬ রাঙ্গামাটি, সিআর ৪৫৬/১৬ চট্টগ্রাম ডবলমুরিং ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy