লালমনিরহাটে ৫ টি মামলায় সাজাসহ ১১ টি মামলার আসামী গ্রেফতার

রকিবুল ইসলাম রুবেল, লালমনিহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাট সদর থানা পুলিশ ৫ বছর ধরে পালিয়ে থাকা ৫ টি মামলায় সাজাসহ ১১ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে

2023-04-27T12:47:41+00:00
2023-04-27T12:47:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে ৫ টি মামলায় সাজাসহ ১১ টি মামলার আসামী গ্রেফতার
রকিবুল ইসলাম রুবেল, লালমনিহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১২:৪৭ পিএম   (ভিজিট : ২২০)
X


লালমনিরহাট সদর থানা পুলিশ ৫ বছর ধরে পালিয়ে থাকা ৫ টি মামলায় সাজাসহ ১১ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।

আটক আসামী রাজপুর এলাকার নীল মাধব বর্মনের ছেলে পৃথিশ কুমার বর্মন।

জানা যায়,আসামি পৃথিশ কুমার বর্মন আদিতমারী হাসপাতালে স্টোর কিপার পদে চাকুরী করা কালীন বিভিন্ন ব্যক্তির কাছে চেকের বিনিময়ে মোটা অংকের টাকা ধার নেন। সেই ধার পরিশোধ না করায় তার বিরুদ্ধে ১১ টি মামলা হয়। সেই মামলার মধ্যে ৫ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়। বাকী ৬ টি মামলায় ওয়ারেন্ট নিয়ে দীর্ঘ  ৫ বছর ধরে পালিয়ে ছিলেন।

গতকাল রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নীলফামারী সদর এলাকা থেকে এসআই শাহারুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সাহায্যে তাকে গ্রেফতার করেন।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বরেন,আমার সদর থানা সব সময় বিচারাধীন মামলার সাজা ও ওয়ারেন্ট তামিলে খুব গুরুত্ব দেই। তাই আজ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সমর্থ হই। আগামীতে এ ধারা অব্যহত থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy