হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে

2023-04-29T22:09:19+00:00
2023-04-29T22:09:19+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:০৯ পিএম   (ভিজিট : ১১৭)
X

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেল সোয়া ৫টার দিকে গুলশানের বাসা থেকে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে সন্ধ্যায় এভারকেয়ারে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন।

সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়। বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।


বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy