মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুর সদরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকুর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে।আজ রবিবার দুপুরে সদর

2023-04-30T17:08:34+00:00
2023-04-30T17:08:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১২৬)
X

মাদারীপুর সদরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকুর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। 


আজ রবিবার দুপুরে সদর উপজেলার খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকুর হোসেন বরগুনার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের খসুল রহমানের ছেলে।


স্থানীয়রা জানান, সাকুর ও তার চাচাতো ভাই জাহিদ চাকরি উদ্দেশ্য বরগুনা থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিল।


এ সময় মাদারীপুর সদর উপজেলার খামারবাড়ি এলাকায় আসলে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় সাকুর। এছাড়াও আহত হয়েছে মোটরসাইকেলের পিছনে থাকা নিহতদের চাচাতো ভাই জাহিদ।


নিহতের চাচাতো ভাই জাহিদ জানান, লেখাপড়া শেষে চাকরির পরীক্ষা দিতে ঢাকার দিকে যাচ্ছিলাম। একটি বাস উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। তখন আমি আহত হই ও চাচতো ভাই মারা যায়। ওর আর চাকরির ইন্টারভিউ দেওয়া হলো না। ও বলেছিলে চাকরি পেয়ে ওদের সংসারের হাল ধরবে। তা আর হলো না।


বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, সাকুরের লাশ উদ্ধার করে বাসটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy