অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আব্দুল জলিল নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

2023-05-04T11:29:19+00:00
2023-05-04T11:29:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১১:২৯ এএম   (ভিজিট : ১৬২)
X

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আব্দুল জলিল নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুরে ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে ইউনিয়নে খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পেয়ে আব্দুল জলিল নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। এ সময় ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। 


উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy