নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ গোলাম রাব্বানী (৩৫) নামে আরও এক যুবকের

2023-05-06T09:33:45+00:00
2023-05-06T09:33:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৯:৩৩ এএম   (ভিজিট : ১৬০)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ গোলাম রাব্বানী (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।

শুক্রবার (৫ মে) রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। রাতে গোলাম রাব্বানী নামে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগে এ ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল। ছয় জনের মধ্যে এ পর্যন্ত পাঁচ জন মারা গেছেন।


তিনি আরও বলেন, গোলাম রাব্বানীর বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানা এলাকায়। তিনি ওই এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

বাবু/জেএম 







  বিষয়:   বিস্ফোরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy