রাজা চার্লস-রানি ক্যামিলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের নতুন রাজা এবং

2023-05-06T10:46:13+00:00
2023-05-06T10:46:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজা চার্লস-রানি ক্যামিলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১০:৪৬ এএম   (ভিজিট : ১৩৪)
X

রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ব্রিটেনের নতুন রাজা এবং রানির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত, দূরদর্শী এবং জ্ঞানী নতুন রাজার রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধ একটি উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে পারবেন।  


শেখ হাসিনা বলেন, আগামীদিনে কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে আপনার (রাজা) সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের।


রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাবু/জেএম 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy