শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন পেশা হিসেবে নয়, শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে। শিক্ষকতা নেশা

2023-05-08T17:33:36+00:00
2023-05-08T17:33:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২১৪)
X


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন পেশা হিসেবে নয়, শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে। শিক্ষকতা নেশা হিসেবে নিলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভব।

সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাাল আহমেদ, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দীন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  বলেন আমাদের একমাত্র অবলম্বন শিক্ষা। শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া কোন ভাবেই সম্ভব নয়। আর এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবার উপরে। মায়েরাই সন্তানদের প্রথম শিক্ষক। তিনি বলেন মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার। তাই আমরা এ বছর ৩৭ হাজার মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy