নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরসদর উপজেলার আড়িয়াল খাঁ নদীতে পাঁচবন্ধু মিলে গোসল করতে নেমেনাইমুর রহমান শুভ (২৫) নামেএক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার

2023-05-12T11:41:36+00:00
2023-05-12T11:41:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১:৪১ এএম   (ভিজিট : ১৩৯)
X

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীতে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নেমে নাইমুর রহমান শুভ (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।


বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আছমত আলী খান সেতুর পাশে আড়িয়াল খাঁর নদীতে এই ঘটনা ঘটে। ওই যুবকের বাড়ি রাজশাহী। তিনি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজির ছাত্র।


নিখোঁজের পরপরই মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, নাইমুর রহমান শুভ তার চার বন্ধুর সঙ্গে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নামেন। এক সাথে পানিতে ডুব দিলে শুভ আর উঠতে পারেনি। শুভকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি।


পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সিনিয়র স্টেশন অফিসার নুরুল মুহাম্মদ বলেন, পাঁচ বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। তারা একসাথে ডুব দিলে চারজন জেগে উঠলেও একজন জেগে উঠতে পারেনি। আমাদের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy