বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ৩ সন্তানের পিতা করিম তালুকদার(৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ। সে

2023-05-13T10:49:29+00:00
2023-05-13T10:49:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ১৪৩)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ৩ সন্তানের পিতা করিম তালুকদার(৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ। সে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের মফেজ উদ্দিন তালুকদারের ছেলে।  


শনিবার ভোর ৫টার দিকে তার স্ত্রী রাশিদা বেগম ঘরের অদূরে বাড়ির সামনে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান স্বামীর মরদেহ। 


রাশিদা বেগম বলেন, ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। পরে দেখি ঘরের সামনে গাছের সাথে ঝুলছে আমার স্বামীর মরদেহ।


এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। করিম তালুকদারের মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বাবু/জেএম 





  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy