হজ যাত্রীদের জন্য উপহার সামগ্রী দিলো হামদর্দ

বুলেটিন ডেস্ক

অর্থনীতি

হজ যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ। সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কর্তৃপক্ষের হাতে

2023-05-16T12:08:36+00:00
2023-05-16T12:08:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হজ যাত্রীদের জন্য উপহার সামগ্রী দিলো হামদর্দ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১২:০৮ পিএম   (ভিজিট : ১৩৮)
X


হজ যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ। সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। 

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবসেবার ক্ষেত্রে হামদর্দ অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও হজ যাত্রীদের পাশে দাঁড়িয়েছে হামদর্দ। ভবিষ্যতেও মানবকল্যাণে আরও নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যাবে এ প্রতিষ্ঠান।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও হামদর্দ সাধ্যমতো চেষ্টা করছে সেবার কার্যক্রম চালিয়ে নিতে। আন্তরিকতা ও দরদ নিয়ে হাজীদের পাশে থাকতে চাই বলেই আমরা এগিয়ে এসেছি। তাছাড়া, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগে হামদর্দ সবার আগে থাকার চেষ্টা করে।

এছাড়া, জাতীয় দিবসগুলোতেও আমরা প্রতি বছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করে চিকিৎসা সেবা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা করছি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল (অব.) মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। 

-বাবু/ সাদরিনা




  বিষয়:   হামদর্দ  উপহার 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy