হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে তারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫

2023-05-23T13:24:58+00:00
2023-05-23T13:24:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১:২৪ পিএম   (ভিজিট : ১২৭)
X

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে তারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই দুপুরে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অভিযানে তাদের ঘর থেকে উদ্ধার করা হয় ৩০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয় মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে।

পরে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। তদন্ত শেষে ওই বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন আদালত।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy