নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে সাবেক ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেককে গুলি করে হত্যার ঘটনায় জেলা বিএনপির সদস্য ও হাজীপুর ইউনিয়ন বিএনপির

2023-05-26T09:25:38+00:00
2023-05-26T09:25:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ভাঙচুর-অগ্নিসংযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৯:২৫ এএম   (ভিজিট : ২৩৪)
X

নরসিংদীতে সাবেক ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেককে গুলি করে হত্যার ঘটনায় জেলা বিএনপির সদস্য ও হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১১টার দিকে সদরের হাজিপুর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, জাহিদুল ইসলাম কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সমর্থক।

বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল নেতা সাদেকের মৃত্যুর পর পদবঞ্চিত ছাত্রদল নেতা মাঈনউদ্দিন ভুঁইয়ার লোকজন জাহিদুলের বাড়িতে হামলা চালায়। নিহত সাদেক পদবঞ্চিত ছাত্রদল নেতা মাঈনউদ্দিন ভুঁইয়ার সমর্থক ছিলেন।

এ ব‍্যাপারে জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে দমন করার জন‍্য ও খায়রুল কবির খোকন ভাইকে দুর্বল করতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ মেম্বারের নেতৃত্বে সাদেকের প্রায় শতাধিক লোকজন আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগসহ ভাঙচুর চালায়। এ ঘটনায় তিনি প্রকৃত দোষীদের বিচার দাবি করেন।

নরসিংদী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কাশেম বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগের এমন কোনো ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy