নড়াইলে ইজিভ্যান চালকের মরদেহ উদ্ধার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের ইজিভ্যান চালক দেলোয়ার গাজীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ মে)

2023-05-30T14:06:47+00:00
2023-05-30T14:08:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইজিভ্যান চালকের মরদেহ উদ্ধার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:০৬ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৩ ২:০৮ পিএম  (ভিজিট : ২৬৩)
X

নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের ইজিভ্যান চালক দেলোয়ার গাজীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ মে) সকালে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের খলিশাখালী রাস্তার পাশে আটঘরা শ্মশানের কাছে দেলোয়ারে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত দেলোয়ার গাজী সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দেলোয়ার গাজী গত সোমবার বিকালে তার ইজিভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশান এর পাশে দেলোয়ার গাজী মরদেহ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্পের পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বিছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বাংলাদেশ বুলেটিনকে বলেন, লাশের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রাম থেকে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy