প্রথম বাংলা সিনেমার অভিনেত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রথম বাংলা সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ

2023-05-31T01:03:25+00:00
2023-05-31T01:03:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম বাংলা সিনেমার অভিনেত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১:০৩ এএম   (ভিজিট : ১৭০)
X

প্রথম বাংলা সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৩০ মে) এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী আরও বলেন, দেশের প্রথম বাংলা চলচ্চিত্রে অন্যতম কেন্দ্রীয় 'নাজমা' চরিত্র রূপদানকারী অভিনয়শিল্পী পেয়ারী বেগম আমাদের সিনেমাজগতে সাহসী পথিকৃত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। সেই সময় খুব কম নারীই চলচ্চিত্রে অভিনয়ে এগিয়ে এসেছেন।

১৯৫৬ সালের আগস্টে ঢাকার ‘রূপমহল’ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন পেয়ারী বেগম। 

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy