রায়পুরায় তিন হোটেলকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় রায়পুরা কাচ্চি ঘর, জান্নাত হোটেল ও চাঁন

2023-06-01T06:53:40+00:00
2023-06-01T06:53:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রায়পুরায় তিন হোটেলকে জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬:৫৩ এএম   (ভিজিট : ২২৮)
X

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় রায়পুরা কাচ্চি ঘর, জান্নাত হোটেল ও চাঁন মিয়া হোটেলসহ তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


বুধবার (৩১ মে) দুপুরে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। 


তিনি বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় এ আইনের ১৯ ধারায় রায়পুরা কাচ্চিঘরকে ৩০ হাজার টাকা, জান্নাত হোটেল মালিককে ৩০ হাজার টাকা ও চাঁন মিয়া হোটেলের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


প্রতিমাসে হোটেল রেঁস্তোরায় এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।


বাবু/জেএম 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy