হাইওয়ে পুলিশের সম্মাননা পেলেন হামদর্দ এমডি

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

মানবকল্যাণে অবদান রাখায় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড.

2023-06-14T11:45:27+00:00
2023-06-14T11:45:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাইওয়ে পুলিশের সম্মাননা পেলেন হামদর্দ এমডি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, ১১:৪৫ এএম   (ভিজিট : ১৬০)
X


মানবকল্যাণে অবদান রাখায় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াকে সম্মাননা দিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১১ জুন, ২০২৩) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাজাহান খান, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি, মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন।

-বাবু/এ.এস





  বিষয়:   হাইওয়ে  পুলিশ 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy