ডোমারে ১৩ লাখ গাছের চারা রোপণ করবে গ্রামীণ ব্যাংক

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

চলতি মৌসুমে নীলফামারীর ডোমার উপজেলায় ১৩ লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার (২০ জুন)

2023-06-20T18:58:02+00:00
2023-06-20T18:58:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে ১৩ লাখ গাছের চারা রোপণ করবে গ্রামীণ ব্যাংক
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৮৫)
X

চলতি মৌসুমে নীলফামারীর ডোমার উপজেলায়  ১৩ লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলার জোড়াবাড়ী গ্রামীণ ব্যাংক শাখার আয়োজনে চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 

এসময় গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ভেষজ, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক মো. তসিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. তোজাম্মেল হক।

এরিয়া ম্যানেজার তোজাম্মেল হক বলেন, চলতি মৌসুমে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারাদেশে ২০ কোটি গাছের চারা রোপণ করা হবে। এরেই ধারাবাহিকতায় জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী শাখায় আনুষ্ঠানিকভাবে চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। তিনি বলেন জোড়াবাড়ী শাখায় চলতি মৌসুমে এক লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এর পাশাপাশি ডোমার এরিয়ায় ১৩ লক্ষ ফলজ, ভেষজ ও বনজ গাছের চারা রোপন করার কর্মসূচি পালন করা হবে। এসময় গ্রামীণ ব্যাংকের সদস্য ও  উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy