ভোমরা বন্দর দিয়ে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচামরিচ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

বাজারে কাঁচামরিচের দাম যখন হু হু করে বাড়ছে, ঠিক তখনই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয়

2023-07-02T15:52:45+00:00
2023-07-02T15:54:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোমরা বন্দর দিয়ে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচামরিচ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুলাই, ২০২৩, ৩:৫২ পিএম  আপডেট: ০২.০৭.২০২৩ ৩:৫৪ পিএম  (ভিজিট : ১৬৮)
X


বাজারে কাঁচামরিচের দাম যখন হু হু করে বাড়ছে, ঠিক তখনই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ।

রোববার (০২ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর প্রথম চালানেই এসব কাঁচামরিচ এসেছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ২১ ট্রাক পাথর ও ৬ ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।

এদিকে, সাতক্ষীরার বড় বাজার ঘুরে দেখা গেছে, রোববার প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। মাত্র দুই-তিন দিনের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা হয়েছে। কোথাও কোথাও দাম এর চেয়েও অনেক বেশি।

বিক্রেতারা বলছেন, পাইকারি দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

-বাবু/এ.এস





  বিষয়:   কাঁচামরিচ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy