খুবিতে মশক নিধন কার্যক্রম জোরদার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

সারাদেশের ন্যায় খুলনায়ও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা

2023-07-10T17:40:20+00:00
2023-07-10T17:40:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখতে
খুবিতে মশক নিধন কার্যক্রম জোরদার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৭৩)
X

সারাদেশের ন্যায় খুলনায়ও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। 

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে যে সকল জায়গাগুলো মশার উপদ্রব থাকার মত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, উপাচার্যের বাসভবন, ড্রেনসমূহ, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হলসমূহের আশপাশসহ বিভিন্ন জায়গায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মশাবাহিত এ রোগ প্রতিরোধে আমাদের আরও বেশি সজাগ ও সচেতন হতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার বংশ বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। নিয়মিত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া যে সকল স্থানে এডিস মশা ডিম পাড়ে তা পরিস্কার করা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy