টঙ্গীতে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে জাবের হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বউবাজার এলাকায় এঘটনা

2023-07-25T17:10:05+00:00
2023-07-25T17:10:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৯৩)
X

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে জাবের হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বউবাজার এলাকায় এঘটনা ঘটে।

নিহত জাবের হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আতুকুড়া বড়বাড়ী গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি আরিচপুর বউবাজার এলাকায় জনৈক গাজী মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাগরিবের নামাজ আদায় করে অসতর্কভাবে ট্রেন লাইন পার হচ্ছিলেন নিহত জাবের। এসময় ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি ট্রেন আসার সময় রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy