ঢাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট

বুলেটিন নিউজ ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ১৬ আগস্ট (বুধবার) থেকে শুরু হবে।মঙ্গলবার (২৫

2023-07-25T17:48:22+00:00
2023-07-25T17:48:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৩৬)
X


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ১৬ আগস্ট (বুধবার) থেকে শুরু হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক কম্পিউটার-বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এখনও আমাদের মনোনয়ন প্রক্রিয়া চলমান। এ সপ্তাহের মধ্যে হয়ত আমরা একটা পর্যায়ে আসতে পারব। যে কারণে আগামী ১৬ আগস্ট থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে এবার মোট ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী।

বাবু/এ.এস





  বিষয়:   ঢাবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy