প্রাইভেট কারের ওপর ৪০ টনের কনটেইনার, অলৌকিকভাবে বেঁচে গেলেন ৩ যাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের ফৌজদারহাটে একটি প্রাইভেট কারের ওপর আচড়ে পড়েছে বন্দর থেকে আসা ৪০ টন ওজনের কন্টেইনার বোঝাই লরি। এতে

2023-08-05T13:21:04+00:00
2023-08-05T13:21:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাইভেট কারের ওপর ৪০ টনের কনটেইনার, অলৌকিকভাবে বেঁচে গেলেন ৩ যাত্রী
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১:২১ পিএম   (ভিজিট : ১৩২)
X


চট্টগ্রামের ফৌজদারহাটে একটি প্রাইভেট কারের ওপর আচড়ে পড়েছে বন্দর থেকে আসা ৪০ টন ওজনের কন্টেইনার বোঝাই লরি। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলেও দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভেতরে থাকা ৩ যাত্রীকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে প্রাইভেট কারের চালক সামান্য আহত হয়েছেন।

আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কেডিএস কোম্পানির একটি কন্টেইনারবাহী লরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাচ্ছিলো। এসময় হঠাৎ এটি উল্টে গিয়ে পাশের প্রাইভেট কারে গিয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালকসহ ৩ যাত্রীকে  দেড় ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করেছে। এতে ৩ যাত্রী অক্ষত আছেন। তবে চালককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে। যাত্রীদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy