জবিতে ডেঙ্গু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নটরডেমিয়ানস সোসাইটি ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি

2023-08-13T19:24:39+00:00
2023-08-13T19:24:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবিতে ডেঙ্গু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৬৯)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নটরডেমিয়ানস সোসাইটি ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) দুপুর দুইটায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আখতার হোসাইন উপস্থিত ছিলেন। 

এছাড়া নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রায়হান উর রহমান সাবাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং লিও ক্লাবের সহ সভাপতি ইয়াসির আরাফাত সবুজসহ দুই সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy