ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মতি (৬৫) নামে এক বৃদ্ধের।

2023-08-17T17:45:05+00:00
2023-08-17T17:45:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৩৩)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মতি (৬৫) নামে এক বৃদ্ধের। মতি উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত মধু শেখের ছেলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার এসআই ফরিদ আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এক লোকাল ট্রেন ভূঞাপুর যচ্ছিল। সে সময় মতি রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় তিনি। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার এসআই ফরিদ আহমেদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী এক লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় মতি নামে ওই বৃদ্ধ লোকটি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy