নবীনগরে ব্রি-ধান ৯৮ জাতের মাঠ দিবস পালিত

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার

2023-08-17T18:00:24+00:00
2023-08-17T18:00:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে ব্রি-ধান ৯৮ জাতের মাঠ দিবস পালিত
কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ৩২৮)
X

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শ্রীরামপুর ইউনিয়নে ব্রিধান ৯৮ ধানের বীজ উৎপাদন নিয়ে মাঠ দিবস বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। 

উপ-সহকারী কৃষি অফিসার নিয়াজ আহাম্মদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষিবিদ এ.বি.এম রকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ রাফিউল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাকির উদ্দিন জাকি। মাঠ দিবসে শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy